Full CoverClick cover to view high-resolution full size
Sci-Fi / Dystopian Bio-Thriller / Political FictionPDF E-Book2026
Lethe Virus
লেখক (Author): Nasif Muhammad
Word Count
7,536 Words
Reading Time
~38 mins
Language
Bangla
Year
2026
Format
Digital PDF
Price
৳105
কাহিনী সংক্ষেপ ও পটভূমি(story synopsis)
অন্ধকার ঢাকার এক রাতে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি ফ্লোরে অদ্ভুত এক বিপর্যয় নেমে আসে। রূপনগর বস্তির ত্রিশজন মানুষের মস্তিষ্ক হঠাৎ করেই পুরোপুরি শূন্য হয়ে যায়। অতীত, পরিচয়, আবেগ সব মুছে গিয়ে তারা পরিণত হয় নিছক জ্যান্ত লাশে। নিউরোলজিস্ট ডক্টর নাদির স্ক্যান রিপোর্ট ঘেঁটে আবিষ্কার করেন এটি কোনো প্রাকৃতিক মহামারী নয়, এটা রাস্ট্রের ক্ষমতাকে চিরস্থায়ী করতে তৈরি করা এক নিখুঁত বায়োওয়েপন—লেথে ভাইরাস।
সত্য ধামাচাপা দিতে সরকার শুরু করে নির্মম ক্লিনআপ অপারেশন। প্রজেক্টের ডেটা চুরি করে পালাতে গিয়ে রাষ্ট্রের সবচেয়ে ভয়ংকর ফোর্সের টার্গেটে পরিণত হন নাদির। এই মরণখেলায় তার সাথে জড়িয়ে পড়ে ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট মিরা এবং আন্ডারগ্রাউন্ড হ্যাকার গ্রুপ শ্যাডো প্রোটোকল।
শহরের বাতাসে যখন স্মৃতি মুছে দেওয়ার বিষাক্ত জাল ছড়াচ্ছে, লাখো মানুষের অস্তিত্ব আর মানবসত্তা টিকিয়ে রাখার এই অসম যুদ্ধে ডক্টর নাদির কি পারবে পুরো সিস্টেমকে হারাতে? নাকি এক অনন্ত বিস্মৃতির অন্ধকারে চিরতরে ব্ল্যাংক হয়ে যাবে পুরো শহর?
প্রতিদিন দুপুর ১২টায়
গ্রুপে জয়েন করুনআমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আমি প্রতিদিন দুপুর ১২টায় কিছু না কিছু লিখি। যুক্ত হতে চাইলে জয়েন করুন।


.jpg&w=3840&q=75)
